কীর্তনখোলা-২ লঞ্চে ক্যান্টিন বয়কে কুপিয়ে হত্যা - Shera TV কীর্তনখোলা-২ লঞ্চে ক্যান্টিন বয়কে কুপিয়ে হত্যা - Shera TV

কীর্তনখোলা-২ লঞ্চে ক্যান্টিন বয়কে কুপিয়ে হত্যা

রাজধানীর সদরঘাটে কুপিয়ে হত্যা করা হয়েছে ক্যান্টিন বয়কে। জানা যায় ঢাকা-বরিশাল রুটের এমভি কীর্তনখোলা-২ নামের একটি লঞ্চের ক্যান্টিন মালিক তার এক কর্মচারীকে বটি দিয়ে কুপিয়ে হত্যা করেছে। নিহতের নাম মো. রুবেল (২৩)। শুক্রবার বেলা পৌনে ১১টার দিকে সদরঘাটের এক নম্বর পন্টুনে ভেড়ানো ওই লঞ্চের ভেতরে এ ঘটনা ঘটে।

লঞ্চটির স্টাফদের বরাত দিয়ে সদরঘাট পুলিশ ফাঁড়ির এসআই এনামুল হক জানান, ডেকের ক্যান্টিন মালিক ইয়ামিন বটি দিয়ে রুবেলকে কুপিয়ে হত্যা করে। তারপর লঞ্চের পেছন দিক দিয়ে অন্য লঞ্চ হয়ে পালিয়ে যায়। এ হত্যার ঘটনা তদন্ত ও ক্যান্টিন মালিককে আটকের চেষ্টা চলছে।

বাংলাদেশের নৌ যাত্রার অন্যতম জনপ্রিয় রুট ঢাকা-বরিশাল।বিলাসবহুল লঞ্চ এমভি কীর্তনখোলা-২ বৃহস্পতিবার রাতে বরিশাল থেকে ছেড়ে এসে শুক্রবার ভোরে সদরঘাটে পৌঁছায়।

Developed BY: Shera Digital 360