আল জাজিরায় সাক্ষাৎকার: মালয়েশিয়া সরকারের কাছে ক্ষমা চাইলেন রায়হান - Shera TV আল জাজিরায় সাক্ষাৎকার: মালয়েশিয়া সরকারের কাছে ক্ষমা চাইলেন রায়হান - Shera TV

আল জাজিরায় সাক্ষাৎকার: মালয়েশিয়া সরকারের কাছে ক্ষমা চাইলেন রায়হান

ইন্টারন্যাশনাল ডেস্ক:

মালয়েশিয়ায় গ্রেফতার বাংলাদেশি তরুণ রায়হান কবির আল জাজিরায় প্রচারিত একটি তথ্যচিত্রে তার বক্তব্যের জন্য মালয়েশিয়ার সরকারের কাছে ক্ষমা চেয়েছেন।

বুধবার (২৯ জুলাই) রায়হান কবিরের সঙ্গে দেখা করার পর এ তথ্য জানান তার আইনজীবী সিআর সেলভা। আইনজীবী সিআর সেলভা বলেন, ইমিগ্রেশন বিভাগের সদর দফতরে তার সঙ্গে এক ঘণ্টার বৈঠকের সময় তিনি এ ক্ষমা চান।

তিনি বলেছেন, করোনার সময় প্রবাসীদের প্রতি যে আচরণ তিনি দেখেছেন সেটাই বলেছেন। তবে তিনি মালয়েশিয়ার কাউকে আহত করতে চাননি।

রায়হান কবিরের সঙ্গে তার আইনজীবীদের সাক্ষাৎকারের সময় দেশটির ইমিগ্রেশনের কর্মকর্তাদের পাশাপাশি পুলিশ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মালয়েশিয়ায় অভিবাসীদের প্রতি আইনশৃঙ্খলা বাহিনী চলতি লকডাউনে বৈষম্যমূলক ও বর্ণবাদী আচরণ নিয়ে ‘লকডআপ ইন মালয়েশিয়াস লকডাউন’ শিরোনামে গত ৩ জুলাই ২৫ মিনিটের একটি অনুসন্ধানী প্রতিবেদন আল-জাজিরা টেলিভিশনে প্রচারিত হয়। সেখানে সাক্ষাৎকার দেন রায়হান কবির।

তবে প্রতিবেদনটি প্রচারিত হওয়ার পর মালয়েশিয়া সরকার এর তীব্র নিন্দা জানিয়ে আল-জাজিরার এমন প্রতিবেদনকে ‘ভিত্তিহীন ও মিথ্যাচার’ বলে অভিহিত করে। এরপর রায়হান কবিরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির সঙ্গে সঙ্গে দেশটিতে রায়হান কবিরের ওয়ার্ক পারমিটও (ভিসা) বাতিল করে।

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360