আজ রাতে গান শোনাবেন ড. মাহফুজুর রহমান - Shera TV আজ রাতে গান শোনাবেন ড. মাহফুজুর রহমান - Shera TV

আজ রাতে গান শোনাবেন ড. মাহফুজুর রহমান

বিনোদন ডেস্ক:

বেসরকারি টিভি চ্যানেল এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান এবারের ঈদেও গান শোনাবেন।

‘হৃদয় ছুঁয়ে যায়’ শিরোনামের একক সংগীতানুষ্ঠানটি আজ ঈদের ২য় দিন রাত ১০টা ৩০ মিনিটে একযোগে প্রচারিত হবে এটিএন বাংলা ও এটিএন নিউজে।

জানা গেছে, এবারের অনুষ্ঠানে রয়েছে মোট ১০টি গান। অ্যালবামের গানগুলোতে সুরারোপ করেছেন মান্নান মোহাম্মদ ও রাজেশ ঘোষ। গানের কথা লিখেছেন নাজমা মোহাম্মদ, রাজেশ ঘোষ এবং ড. মাহফুজুর রহমান। অ্যালবামে রয়েছে উত্তর দিও, মন ওরে মন, মনে পড়ে, শুধু তুমি, তোমাকে চাই, এক পৃথিবী স্বপ্ন, এখনো রাত জেগে, আকাশের চাঁদ, তোমার মনের মাঝে এবং আজ আমার জন্মদিন চাই শিরোনামের গান।

২০১৬ সালের শেষ ঈদ থেকে নিজের টেলিভিশন চ্যানেলে ঈদে একক সংগীতানুষ্ঠানে গান পরিবেশন করে আলোচনায় আসেন ড. মাহফুজুর রহমান। সমালোচিত এই ঈদ আয়োজনটি গেল কয়েক বছরে দেশের শীর্ষ ঈদ বিনোদন অনুষ্ঠান বলে দাবি এটিএন বাংলার।

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360