ঈদ আনন্দের রেশ না কাটতেই সংক্রমণের ঝুঁকি - Shera TV ঈদ আনন্দের রেশ না কাটতেই সংক্রমণের ঝুঁকি - Shera TV

ঈদ আনন্দের রেশ না কাটতেই সংক্রমণের ঝুঁকি

নিজস্ব প্রতিবেদক:

ঈদের ছুটি শেষে রাজধানীমুখী মানুষের ঢল নেমেছে। তবে সড়কের চেয়ে নৌপথে যাত্রীচাপ বেশি। করোনার তোয়াক্কা না করে মানুষ যেভাবে বাড়ি গেছেন, তেমনি ফিরতি পথেও স্বাস্থ্যবিধি মানার কোনো বালাই নেই। পরিবহন সংশ্লিষ্টরাও মানছেন না নির্দেশনা।

মহামারীর ভয়ের চেয়ে বড় হয়ে উঠেছে কর্মস্থলে ফেরা। ফেরিতে বা লঞ্চে, তিলধারণের ঠাঁই নেই। তারওপর পদ্মায় তীব্র স্রোতের কারণে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। তাই ঘাটে ক্রমেই দীর্ঘ হয়ে উঠছে পারাপারের অপেক্ষায় থাকা যানবাহনের সারি। যাত্রীবাহী যানবাহনগুলো আগে যেতে দেয়ায় পণ্যবাহী পরিবহনগুলোর অপেক্ষা ছাড়িয়ে যাচ্ছেন দিনের পর দিন।

সময় বাঁচাতে অনেকেই ঝুঁকি নিয়ে উঠে বসছেন লঞ্চে বা স্পিডবোটে।

মুন্সিগঞ্জের শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুটের মতো মানিকগঞ্জের পাটুরিয়া দৌলতদিয়াতেও ঢাকামুখী মানুষের উপচে পড়া ভিড়। সদরঘাটে ভোরে ভেরা প্রতিটি লঞ্চই ছিল যাত্রীবোঝাই।

এদিকে মহাসড়কে চাপ কম হলেও অনেক বাসেই স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। অনেকে যাত্রীও তুলছে বেশি, ভাড়াও নিচ্ছে বেশি।

স্বজনের সান্নিধ্যে ঈদের আনন্দের রেশটুকু নিয়ে কাজে ফিরলেও, সংক্রমণের ঝুঁকি শঙ্কা বাড়াচ্ছে।

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360