করোনা আক্রান্ত হয়ে কোয়ারেন্টিনে কৃষ্ণকলির নিখিল - Shera TV করোনা আক্রান্ত হয়ে কোয়ারেন্টিনে কৃষ্ণকলির নিখিল - Shera TV

করোনা আক্রান্ত হয়ে কোয়ারেন্টিনে কৃষ্ণকলির নিখিল

বিনোদন ডেস্ক:
কলকাতার জনপ্রিয় ধারাবাহিক ‘কৃষ্ণকলি’র অভিনেতা নিখিল ওরফে নীল ভট্টাচার্য্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। সোমবার তার ক্লোজ শটের শুটিং ছিল। তাই ধারাবাহিকের অন্য অভিনেতাদের কোয়ারেন্টিনে রাখা হচ্ছে না। আপাতত শুটিং ফ্লোর থেকে নীলের বিদায়। তবে শুট চালু থাকছে। কৃষ্ণকলির শ্যামা অর্থাৎ তিয়াসা কাজ চালিয়ে যাবেন।
জানা যায়, দিন দু’য়েক আগেই আগে থেকেই স্বাদ-গন্ধ পাচ্ছেন না নীল। এর পরেই তিনি করোনা পরীক্ষা করালে রিপোর্ট পজেটিভ আসে।

আপাতত বাড়িতেই কোয়ারেন্টিনে রয়েছেন নীল। তিনি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ভয় পাওয়ার কারণ নেই। খুব শীঘ্রই কাজে ফিরব। আমি ঠিক আছি।
তিনদিন আগে সোশ্যাল মিডিয়ায় শেষ পোস্ট করেছেন নীল, যেখানে তিনি তার নতুন বন্ধুর সঙ্গে পরিচয় করিয়ে দেন অনুরাগীদের। করোনাকে হারিয়ে দ্রুত সুস্থ হয়ে উঠুন ‘কৃষ্ণকলি’র নিখিল-প্রার্থনা সকলের।

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360