জীবনের নতুন একটি অধ্যায় শুরু করলেন রাব্বি - Shera TV জীবনের নতুন একটি অধ্যায় শুরু করলেন রাব্বি - Shera TV

জীবনের নতুন একটি অধ্যায় শুরু করলেন রাব্বি

বিনোদন ডেস্ক:

‘আমি তো ভালা না ভালা লইয়াই থাইকো’ গানটি গেয়ে বাউল শিল্পী কামরুজ্জামান রাব্বি অসংখ্য শ্রোতার হৃদয় জয় করেন।

তার গাওয়া গানের কথায় বিয়োগ বেদনা থাকলেও বাস্তব জীবনে বেশ সুখী এই শিল্পী। এবার বিয়ের কাজটিও শেষ করলেন তিনি। কনে রেবেকা সুলতানা পলক।৫ আগস্ট পারিবারিক আয়োজনের মাধ্যমে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

কামরুজ্জামান রাব্বি বলেন—গতকাল রাজশাহীতে আমাদের বাড়িতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। আমাদের দীর্ঘ চার বছরের প্রেমের সম্পর্ক পরিণয় পেল। তবে দুই পরিবারের সম্মতিতেই আমাদের বিয়ে হয়েছে।

রাব্বির স্ত্রী রেবেকা সুলতানা পলক ঢাকার গার্হস্থ্য অর্থনীতি কলেজ পড়াশোনা করছেন। গ্রামের বাড়ি ঠাকুরগাঁও। রাব্বি বর্তমানে স্ত্রীর সঙ্গে শ্বশুরবাড়িতে অবস্থান করছেন।

সবার কাছে দোয়া চেয়ে কামরুজ্জামান রাব্বি বলেন, জীবনের নতুন একটি অধ্যায় শুরু করলাম, সবাই আমাদের জন্যে দোয়া, আশীর্বাদ করবেন। প্রতিকূল পরিবেশের কারণে কাউকে সঙ্গে নিয়ে আনন্দ করতে পারিনি বলে দুঃখিত। তবে পরিস্থিতি স্বাভাবিক হলে সবাইকে নিয়ে একসঙ্গে আনন্দ করবো।

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360