সিরিজ থ্রি নিয়ে আসছে ব্যাচেলর পয়েন্ট - Shera TV সিরিজ থ্রি নিয়ে আসছে ব্যাচেলর পয়েন্ট - Shera TV

সিরিজ থ্রি নিয়ে আসছে ব্যাচেলর পয়েন্ট

বিনোদন ডেস্ক:
ব্যাচেলর পয়েন্ট সিরিজ। সমসাময়িককালের টিভি সিরিজগুলোর মধ্যে অন্যতম। প্রথম সিজনেই দারুণ দর্শকপ্রিয়তা পায় সিরিজটি। কাবিলা, নেহাল, শুভ, আরেফিন আর হাবু ভাইদের ব্যাচেলর জীবনের নানা খুনসুটির গল্প দর্শকদের মাঝে সাড়া জাগায়। দর্শকদের এই আগ্রহে তৈরি হয় ‘ব্যাচেলর পয়েন্ট সিজন টু’। ৫৭ পর্ব অবধি চলা ব্যাচেলরদের গল্প থেমে যায় সেখানেই। এই সিরিজটিও জমে ওঠে। দর্শকদের পছন্দের তালিকায় শীর্ষে উঠে আসে।

সামাজিক যোগাযোগ মাধ্যমেও এ নিয়ে বেশ আলোচনা হয়। তবে করোনা পরিস্থিতির কারণে এতদিন নতুন করে এর শুটিং হয়নি। তবে নতুন খবর হলো, ‘ব্যাচেলর পয়েন্ট’ সিরিজের তৃতীয় মৌসুম আসতে যাচ্ছে। নতুন গল্প নিয়ে নির্মাণ হচ্ছে সিরিজটি। নির্মাতা কাজল আরেফিন অমি মানবজমিনকে এমনটাই জানিয়েছেন। তিনি বলেন, ‘ব্যাচেলর পয়েন্ট’র সিজন থ্রি নির্মাণ শুরু করছি।

সব ঠিক থাকলে এই মাসের শেষ দিকেই শুটিং শুরু করবো। গল্পে কিছু পরিবর্তন আসতে যাচ্ছে। অমি আরো বলেন, শুভ, আরেফিন, নেহাল, কাবিলা, হাবু ভাই চরিত্রগুলো ঠিক থাকবে। এ ছাড়া নতুন কিছু চরিত্র আসবে। আশা করছি এ সিজনটিও দর্শকদের ভালো লাগবে। ধ্রুব টিভি প্রযোজিত ব্যাচেলর পয়েন্টের আগের দুই সিজনে অভিনয় করেছেন- মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, শামীম হাসান সরকার, তৌসিফ মাহবুব, মিশু সাব্বির, চাষী আলম, সাবিলা নূর, নাদিয়া আফরিন মিম, আব্দুল্লাহ রানা, মনিরা মিঠু প্রমুখ।

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360