করোনায় আক্রান্ত বিএনপি নেত্রী রুমিন ফারহানা - Shera TV করোনায় আক্রান্ত বিএনপি নেত্রী রুমিন ফারহানা - Shera TV

করোনায় আক্রান্ত বিএনপি নেত্রী রুমিন ফারহানা

ডেস্ক রিপোর্ট:

প্রাণঘাতী ভাইরাস করোনায় আক্রান্ত হয়েছেন বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা।

বুধবার (১২ আগস্ট) বেলা ১২টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক স্ট্যাটাস দিয়ে নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

ফেসবুকে দেওয়া পোস্টে রুমিন ফারহানা বলেন, ‘আমি করোনা পজিটিভ। আমার জন্য সবাই দোয়া করবেন।’

২০১৯ সালের ২৮ মে বিএনপি থেকে মনোনয়ন পেয়ে সংরক্ষিত নারী ৫০ নং আসন থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন রুমিন ফারহানা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির একমাত্র নারী সদস্য হিসেবে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করছেন তিনি।

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360