বছর না পেরোতেই শেষ কোডি-মাইলির প্রেম - Shera TV বছর না পেরোতেই শেষ কোডি-মাইলির প্রেম - Shera TV

বছর না পেরোতেই শেষ কোডি-মাইলির প্রেম

বিনোদন ডেস্ক:

১০ মাসেই প্রেমের সম্পর্কের ইতি টানলেন মার্কিন সংগীতশিল্পী মাইলি সাইরাস ও কোডি সিম্পসন।

২০১৯ সালের অক্টোবর থেকে শুরু হয় মাইলি সাইরাস ও অস্ট্রেলিয়ান সংগীতশিল্পী কোডির মন দেওয়া-নেওয়া।

ক’দিন আগেও ২৩ বছর বয়সী এই গায়ক প্রেমিকা মাইলির সঙ্গে একটি ভিডিও শেয়ার করেছিলেন ইনস্টাগ্রামে। যার ক্যাপশনে তিনি লিখেছিলেন- ‘বেস্ট ফ্রেন্ডের সঙ্গে ভালোবাসা।’ কিন্তু বিচ্ছেদের পর সেটি ডিলিট করে ফেলেছেন তিনি।

মাইলি সাইরাস ও কোডি সিম্পসন


তবে মাইলি-কোডির বিচ্ছেদের কারণ এখনও জানা যায়নি।

শুক্রবার (১৪ আগস্ট) প্রকাশ হয়েছেন মাইলির নতুন গান ‘মিডনাইট স্কাই’।

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360