রেলে ‘টিকিট যার ভ্রমণ তার’ নীতি কার্যকর - Shera TV রেলে ‘টিকিট যার ভ্রমণ তার’ নীতি কার্যকর - Shera TV

রেলে ‘টিকিট যার ভ্রমণ তার’ নীতি কার্যকর

নিজস্ব প্রতিবেদক:
পর্যায়ক্রমে সব রুটের আন্তঃনগর ট্রেনসমূহ চালুর লক্ষ্যে রোববার (১৬ আগস্ট) থেকে যাত্রা শুরু করেছে নতুন করে আরও ১৩টি আন্তঃনগর ট্রেন। নতুন চালু হওয়া ট্রেনের মধ্যে ৯ টি ট্রেন ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে আসা যাওয়া করবে।

রোববার (১৬ আগস্ট) সারাদিনে কমলাপুর থেকে নতুন ট্রেনের ২ থেকে ৩ টি ছেড়ে যাবে। বাকিগুলো বিভিন্ন গন্তব্য থেকে ছেড়ে ঢাকায় আসবে। সোমবার থেকে শিডিউল অনুযায়ী এসব ট্রেনের যাত্রা শুরু হবে। প্রতিটি ট্রেনের মোট আসনের অর্ধেক টিকিট বিক্রি হচ্ছে, যার শতভাগই অনলাইনে।

এদিকে স্বাস্থ্যবিধি রক্ষায় নেয়া হয়েছে নানা পদক্ষেপ। সামাজিক দুরত্ব নিশ্চিত করতে এক আসন ফাঁকা রেখে বসানো হচ্ছে যাত্রীদের। নতুন ট্রেন চালু হওয়া নিয়ে যাত্রীদের মধ্যে স্বস্তি দেখা গেলেও মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে ‘টিকিট যার ভ্রমণ তার’ এই নীতির। এতে অনেকটা ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। নিয়মানুযায়ী এক জনের টিকিটে অন্য কেউ ভ্রমণ করলে হস্তান্তরকারী ও ভ্রমণকারীকে টিকিটের সমপরিমাণ অর্থদণ্ড অথবা তিন মাসের কারাদণ্ড দেয়া হবে।

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360