আজ থেকে দলীয় মনোনয়ন ফরম বিতরন করবে আওয়ামী লীগ - Shera TV আজ থেকে দলীয় মনোনয়ন ফরম বিতরন করবে আওয়ামী লীগ - Shera TV

আজ থেকে দলীয় মনোনয়ন ফরম বিতরন করবে আওয়ামী লীগ

নিজস্ব প্রতিবেদক:
পাঁচটি আসনে উপনির্বাচন সামনে রেখে দলীয় মনোনয়ন ফরম বিতরণ শুরু করতে যাচ্ছে আওয়ামী লীগ। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে নওগাঁ-৬, সিরাজগঞ্জ-১, পাবনা-৪ এবং ঢাকা-৫ ও ঢাকা-১৮ আসনের মনোনয়নপ্রত্যাশীদের ফরম সংগ্রহের আহ্বান জানিয়েছে আওয়ামী লীগ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীদের ১৭ আগস্ট সোমবার থেকে ২৩ আগস্ট রবিবার পর্যন্ত প্রতিদিন সকাল ১১টা থেকে বিকেল ৫টার মধ্যে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয় থেকে (বাড়ি-৫১/এ, সড়ক-৩/এ, ধানমণ্ডি আ/এ, ঢাকা) দলীয় মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ এবং জমাদানের অনুরোধ জানানো যাচ্ছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে দলীয় মনোনয়নপ্রত্যাশীদের সবাইকে যথাযথভাবে স্বাস্থ্য সুরক্ষাবিধি মেনে এবং কোনো প্রকার লোকসমাগম না করে (এক/দুজন ব্যক্তির বেশি প্রবেশ না করা) আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়ার অনুরোধ করা হচ্ছে।

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360