১ ছড়া কলার দাম ৫ হাজার! - Shera TV ১ ছড়া কলার দাম ৫ হাজার! - Shera TV

১ ছড়া কলার দাম ৫ হাজার!

অনলাইন ডেস্ক:

নিলামে উঠল এক ছড়া পাকা বাংলা কলা। আর ছড়াটি ৫ হাজার টাকায় কিনে নিলেন এক প্রবাসীর ছোট ভাই।

মঙ্গলবার সন্ধায় লক্ষ্মীপুরের রায়পুর শহরের ডাকাতিয়া নদীর পাড়ে মহিলা কলেজ সংলগ্ন জামে মসজিদের সামনে এমন চড়া দামে কলার ছড়া বি‌ক্রি হয়।

এই ঘটনায় রায়পুর শহরজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে নিলামে কলা বিক্রির ঘটনাটি।

স্থানীয় কয়েকজন ব্যবসায়ী জানিয়েছেন, রায়পুর শহরের ম‌হিলা ক‌লেজে পা‌শে আহ‌ম্মদিয়া মসজি‌দের সাম‌নে আবু মুছা মোহন নামের এক সংবাদকর্মী ১৩টি কলা গাছ রোপন করেন। তার মধ্যে একটি গাছে ছড়ায় বাংলা কলা ধরে। যা পাকলে অনেকেই কিনতে আগ্রহ প্রকাশ করেন। কিন্তু এর মালিক এভাবে বিক্রি না করে নিলামের ডাক দেন। অবশেষে মঙ্গলবার সন্ধ্যার পর ছড়াটি পাঁচ হাজার টাকায় কি‌নে নেন কা‌জির দী‌ঘির পাড় এলাকার নুর‌মিয়া চৌধুরী বা‌ড়ির এক প্রবাসীর ছোট ভাই মো. আজিম চৌধুরী।

ক্রেতা আজিম চৌধুরী বলেন, সৌ‌দি প্রবাসী বড় ভাই ফেসবু‌কে দে‌খে কলার ছড়াটি কিনতে নির্দেশ দেন। নিলা‌মের মাধ্যমে পাঁচ হাজার টাকায় কিনে আমি । এটি একটি ব্য‌তিক্র‌মী উদ্যোগ আর দাম যাই হোক টাকাটি মস‌জি‌দ পাবে বলে আমরা অনেক আনন্দিত।

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360