পর্যটকদের জন্য খাগড়াছড়ি উন্মুক্ত হচ্ছে ২৮ আগস্ট - Shera TV পর্যটকদের জন্য খাগড়াছড়ি উন্মুক্ত হচ্ছে ২৮ আগস্ট - Shera TV

পর্যটকদের জন্য খাগড়াছড়ি উন্মুক্ত হচ্ছে ২৮ আগস্ট

পর্যটন ডেস্ক:

১৮ মার্চ থেকে খাগড়াছড়ি ও রাঙ্গামাটি জেলার সাজেক পর্যটনকেন্দ্রে পর্যটকদের প্রবেশে অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়

খাগড়াছড়ির সব পর্যটনকেন্দ্র আগামী ২৮ আগস্ট (শুক্রবার) থেকে ছয় শর্তে সীমিত পরিসরে খোলার সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় প্রশাসন। রবিবার (২৩ আগস্ট) রাতে খাগড়াছড়ির জেলা প্রশাসক (ডিসি) প্রতাপ চন্দ্র বিশ্বাসের স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, ছয় শর্তে সীমিত পরিসরে জেলা পরিষদ পার্ক, আলুটিলা পর্যটন কেন্দ্র, রিছাং ঝর্ণা ও মায়াবিনী লেক দর্শণার্থীদের জন্য ২৮ আগস্ট শুক্রবার থেকে খোলার সিদ্ধান্ত হয়েছে। এ সময় পর্যটনকেন্দ্রে প্রবেশের জন্য পর্যটকদের মাস্ক পরিধান, হ্যান্ড স্যানিটাইজার বা সাবান দিয়ে হাত জীবাণুমুক্ত করা, শারীরিক অসুস্থ অবস্থায় ভ্রমণ না করা এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।

প্রসঙ্গত, গত ১৮ মার্চ থেকে খাগড়াছড়ি ও রাঙ্গামাটি জেলার সাজেক পর্যটনকেন্দ্রে পর্যটকদের প্রবেশে অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়।

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360