কাবুলে বন্যায় মৃতের সংখ্যা ছাড়াল ১৫০ - Shera TV কাবুলে বন্যায় মৃতের সংখ্যা ছাড়াল ১৫০ - Shera TV

কাবুলে বন্যায় মৃতের সংখ্যা ছাড়াল ১৫০

ইন্টারন্যাশনাল ডেস্ক:

আফগানিস্তানের রাজধানী কাবুলের উত্তরে পারওয়ান প্রদেশে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৫১ তে দাঁড়িয়েছে। বুধবার (২৭ আগস্ট) ভোর থেকে কাবুল সীমান্তবর্তী পারওয়ান প্রদেশে এ ভয়াবহ বন্যা শুরু হয়। বহু নারী-পুরুষ ও শিশু বন্যার পানির প্রবল স্রোতের মুখে পড়েন।

বন্যার ক্ষতিগ্রস্ত ৯০০ পরিবারকে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে গেছে। আকস্মিক এই বন্যায় দেড় হাজার বাড়ি বিধ্বস্ত হয়েছে। আহত হয়েছে ২শ ৫০ জনেরও বেশি। প্রবল বৃষ্টি থেকে এই বন্যা শুরু হয় বলে জানা গেছে।

এদিকে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মুখপাত্র তামিম আজিমি জানান, এখন পর্যন্ত বহু মানুষ নিখোঁজ রয়েছে। তিনি বলেন, ‘আশংকা করা যাচ্ছে অনেকেই এখনো পাথর ও কাদার মধ্যে চাপা পড়ে আছে। বন্যায় ক্ষয়ক্ষতির মাত্রা অনেক বেশি’।

আফগান নিরাপত্তা বাহিনীর সদস্যরা, সরকারি কর্মকর্তা ও সাধারণ লোকজন নিখোঁজ ব্যক্তিদের খুঁজে বের করার চেষ্টা করছে। তবে রাস্তা-ঘাট কাদা, মাটি ও পাথরে চাপা পড়ার কারণে উদ্ধার অভিযান বাধাগ্রস্ত হচ্ছে। এছাড়া উদ্ধার হওয়াদের নিরাপদ স্থানে নিয়ে প্রাথমিক চিকিৎসা ও খাদ্য সহায়তা দিচ্ছে আফগান সরকার।

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360