নরওয়েতে কোরআন ছিড়ে ইসলামবিরোধী বিক্ষোভ - Shera TV নরওয়েতে কোরআন ছিড়ে ইসলামবিরোধী বিক্ষোভ - Shera TV

নরওয়েতে কোরআন ছিড়ে ইসলামবিরোধী বিক্ষোভ

ইন্টারন্যাশনাল ডেস্ক:
নরওয়ের রাজধানী ওসলোতে একটি ইসমলামবিরোধী গোষ্ঠী বিক্ষোভ প্রদর্শন করে পবিত্র কোরআন শরীফের কয়েকটি পাতা ছিঁড়ে ফেলে। এর কিছুক্ষণের মধ্যেই প্রতিবাদ জানিয়ে সেখানে পাল্টা বিক্ষোভ করেন মুসলমানরা।

শনিবার (২৯ আগস্ট) দু’পক্ষের এমন অবস্থানে এক পর্যায়ে হাতহাতির ঘটনা ঘটে বলে খবর প্রকাশ করেছে রুশ গণমাধ্যম আরটি।

গণমাধ্যমটি আরও জানিয়েছে, অসলোর সংসদ ভবনের সমাবেশের আয়োজন একদল ইসলামবিরোধী গোষ্ঠী। তারা নরওয়েতে ইসলামীকরণ বন্ধের জোর দাবি জানান। তাদের এই সমাবেশের আয়োজনের আগে সেখানে পুলিশের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

এমন পরিস্থিতির মধ্যেই এক নারী কোরআনের কয়েকটি পাতা ছিঁড়ে ফেলেন এবং হযরত মুহাম্মদ (সা.) কে ভুয়া নবী উল্লেখ করেন আন্দোলনকারীরা।এ নিয়ে অপর পক্ষের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়ে এবং হাতাহাতি হয়। এতে আহত হন একজন। ঘটনাস্থল থেকে অন্তত ৩০ জনকে আটক করেছে পুলিশ।

এর আগেও ধর্মবিদ্বেষী ঘৃণাত্মক বক্তব্য দেয়ার জন্য ওই নারীকে আটক করা হয়।
পরে সেখান থেকে সবাই সরিয়ে দেয়া হয়।

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360