জেনে নিন নিমিষেই ঘুমের উপায় - Shera TV জেনে নিন নিমিষেই ঘুমের উপায় - Shera TV

জেনে নিন নিমিষেই ঘুমের উপায়

লাইফস্টাইল ডেস্ক:

ঘুম না আসার সমস্যা অনেকেরই রয়েছে। ছোট থেকে বড় অনেক মানুষ রয়েছেন যাদের হাজারো চেষ্টার পরও ঠিকমতো ঘুম আসে না। ঘুমের সমস্যার সমাধানের জন্য অনেক গবেষণা হয়েছে ও হচ্ছে। এবার দ্রুত ঘুম আসার জন্য সহজ কৌশল খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা।

মনোবিদরা দ্রুত ঘুম আসার জন্য মনোসংযোগ ঠিক রাখা ও উল্টো গণনার কৌশলের কথা বলে থাকেন। ঘুমের আগে ঝগড়া, মোবাইল-টেলিভিশন-কম্পিউটার দেখা এই সমস্যা বাড়িয়ে তোলে।

মার্কিন যুক্তরাষ্ট্রের বেলোর বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানের অধ্যাপক ৫৭ জন ১৯-২০ বছরের যুবক যুবতীকে নিয়ে দ্রুত ঘুম আসার বিষয়ে গবেষণা চালান। তিনি এই ৫৭ জনকে দুটো দলে ভাগ করে দেন। ঘুমোতে যাওয়ার আগে একদলকে লিখতে বলেন, তারা কী কী করেছেন এবং আরেক দল লেখেন কী কী করতে চান।

দেখা যাচ্ছে, যারা কী করেছেন লিখেছেন তাদের ঘুম আসতে দেরি হয়েছে। আর যারা কী করতে চান লিখেছেন, তারা দ্রুত ঘুমিয়ে পড়েছেন।

মনোবিদরা বলছেন, কাজের তালিকা তৈরি করে তা ভাবা বা মানসিক প্রস্তুতি নেওয়া ধীরে ধীরে স্নায়ুকে শিথিল করে ঘুমে ডুবে যাওয়ার দারুণ টোটকা হতে পারে। এটি ঘটতে ১৬ মিনিট মতো সময়ের প্রয়োজন হয়।

আপনার যদি রাতে শোয়ার পরও ঘুম না আসে তাহলে এই সহজ কৌশল কাজে লাগাতে পারেন।

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360