রেসির বিজনেস রেস শুরু - Shera TV রেসির বিজনেস রেস শুরু - Shera TV

রেসির বিজনেস রেস শুরু

বিনোদন ডেস্ক:
বাংলা ছায়াছবির বেশকিছু ব্যবসাসফল চিত্রনায়িকা মৃদুলা আহমেদ রেসি। মনোয়ার হোসেন ডিপজলের সঙ্গে জুটি বেঁধে তুমুল জনপ্রিয়তা পেয়েছিলেন এই নায়িকা। সিনেমার পাশাপাশি তিনি ব্যবসার সাথেও জড়িত। এবার তিনি ছেলের জন্য একটি সেলুন খুলেছেন। নাম ‘দ্য বারবার স্টেশন-মি.কাটস’।

রেসি বলেন, ‘আমার মেয়ের জন্য বিউটি পার্লার আছে। সেখানে ছেলেরা ফোন দিয়ে সেলুন খোলার অনুরোধ করেন। তাদের অনুরোধ আর মেয়ের নামে যেহেতু বিউটি পার্লার রয়েছে তাই ছেলের জন্য সেলুন খুলেছি।

তিনি আরো বলেন, বনশ্রী এলাকাতেই সেলুনটির উদ্বোধন করা হয়। এতে বাচ্চাদের জন্যও আছে মনোরম পরিবেশ। আশা করছি, ব্যাপক সাড়া পাবো।জানা গেছে, রোবাবার (২৭ আগস্ট) সন্ধ্যায় ‘দ্য বারবার স্টেশন- মি. কাটস’র উদ্বোধনী অনুষ্ঠান করেন। এতে উপস্থিত ছিলেন অভিনেত্রী নিপুণসহ অনেকেই। রেসির এই সেলুনে কাজ করছেন ঢাকার অভিজাত হোটেলের হেয়ার স্পেশালিস্টরা।

বর্তমানে রেসি ‘ইয়েস ম্যাডাম’ নামের নতুন একটি সিনেমা অভিনয় করেছেন। ছবিটির পরিচালনায় রয়েছেন রকিবুল আলম রকিব।

উল্লেখ্য, ২০০৪ সালে বুলবুল জিলানীর ‘নীল আঁচল’ ছবির মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় রেসির। এরপর এফ আই মানিকের ‘এক জবান’, ‘স্বামী ভাগ্য’, মনতাজুর রহমান আকবরের ‘আমার স্বপ্ন আমার অহংকার’সহ বেশ কয়েকটি ছবিতে অভিনয় করে দর্শকপ্রিয়তা পান তিনি।

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360