লাদাখ সীমান্তে চীনের এয়ার ডিফেন্স মিসাইল মোতায়েন - Shera TV লাদাখ সীমান্তে চীনের এয়ার ডিফেন্স মিসাইল মোতায়েন - Shera TV

লাদাখ সীমান্তে চীনের এয়ার ডিফেন্স মিসাইল মোতায়েন

ইন্টারন্যাশনাল ডেস্ক:
লাদাখে সীমান্তে চলমান  উত্তজনা কমাতে কূটনৈতিক, সামরিক ও রাজনৈতিক স্তরে চিনের সঙ্গে আলোচনা চালাচ্ছে ভারত এমনটাই জানিয়েছে দেশটির গণমাধ্যমগুলো। তারা আরও জানাচ্ছে লাদাখ সীমান্তে সামরিক শক্তি বাড়িয়েই চলেছে বেজিং। সামরিক বাহিনী সূত্রে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টাইমস জানায় , সীমান্তে নতুন করে বোমারু এবং এয়ার ডিফেন্স মিসাইল মোতায়েন করেছে চিনের পিপলস লিবারেশন আর্মি (PLA)।

এদিকে চিনের সরকারি মুখপত্র ‘গ্লোবাল টাইমস’-এর একটি প্রতিবেদনে বুধবার দাবি করা হয়, ভারতের সঙ্গে উত্তেজনার মধ্যেই সীমান্তে সামরিক শক্তি বাড়ানো হচ্ছে। ‘গত দু’সপ্তাহ ধরে ভারতের প্ররোচনায় সীমান্তে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। এর ফলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সীমান্তে বোমারু, এয়ার ডিফেন্স মিসাইল, আর্টিলারি, সাঁজোয়া গাড়ি, পদাতিক বাহিনী ও স্পেশ্যাল ফোর্স মোতায়েন করা হচ্ছে।

চলতি বছরের মে মাস থেকেই পূর্ব লাদাখ সীমান্তে উত্তেজনার পারদ চড়ছে। প্যাংগং লেক, গলওয়ান, দেপসাং উপত্যকার মতো ভারতীয় ভূখণ্ডে ঘাঁটি গেরে বসেছে চিন। ১৫ জুন রাতে গলওয়ান উপত্যকায় ভারতীয় সেনা এবং চিনা বাহিনীর সংঘর্ষে ভারতের ২০ সেনা সদস্য প্রাণ হারায়।  যদিও সরকারিভাবে হতাহতের সংখ্যা এখনও পর্যন্ত জানায়নি বেজিং।

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360