চীনা পণ্যে নিষেধাজ্ঞা জারি করবে যুক্তরাষ্ট্র - Shera TV চীনা পণ্যে নিষেধাজ্ঞা জারি করবে যুক্তরাষ্ট্র - Shera TV

চীনা পণ্যে নিষেধাজ্ঞা জারি করবে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক:
চীনের জিনজিয়াং প্রদেশে উৎপাদিত কৃষিপণ্য তুলা ও টমেটো আমদানির উপর নিষেধাজ্ঞা জারির উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র।

আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি জানায়, মার্কিন প্রশাসনের দাবী— চীনের এ অঞ্চলে সংখ্যালঘু উইঘুর মুসলমানদের ওপর নিপীড়ন চালানো হয়। মুসলিম শ্রমিকদের কৃষিকাজে বাধ্য করে উৎপাদন করা হয় এসব কৃষিপণ্য। ফলে এসব পণ্য যুক্তরাষ্ট্রের আমদানি না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য, তুলা ও টমেটো চীন থেকে শুল্কমুক্ত আমদানি করার পণ্যের তালিকায় অন্যতম।

যুক্তরাষ্ট্রের শুল্ক ও সীমান্ত সুরক্ষা কর্তৃপক্ষ জানায়, বাধ্যতামূলক শ্রমের মাধ্যমে উৎপাদিত পণ্য আটকে দেওয়ার কথা বিবেচনা করা হচ্ছে। মানব পাচার, শিশু শ্রমসহ সব ধরনের মানবাধিকার নিপীড়নের বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে এমন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

উল্লেখ্য, চীনের জিনজিয়াং প্রদেশে বিচ্ছিন্নতাবাদ ও সন্ত্রাসের অভিযোগে কয়েক বছর ধরে নিরাপত্তা কার্যক্রম বৃদ্ধি করেছে চীন। অনেকের ধারণা, ওই প্রদেশে কয়েক লাখ উইঘু মুসলিমকে আটকে রেখেছে সরকারি কর্তৃপক্ষ। বিভিন্ন মানবাধিকার সংগঠনের দাবী— আটকদের বাধ্যতামূলক শ্রমে নিয়োজিত করা হয়।

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360