ফ্রান্সে ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮ হাজার ৫৭৭ জন - Shera TV ফ্রান্সে ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮ হাজার ৫৭৭ জন - Shera TV

ফ্রান্সে ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮ হাজার ৫৭৭ জন

ইন্টারন্যাশনাল ডেস্ক:

মহামারি করোনাভাইরাসে ফ্রান্সে দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড হয়েছে। গেল ২৪ ঘণ্টায় সেখানে ৮ হাজার ৫৭৭ জন আক্রান্ত হয়েছে। যা দেশটিতে করোনাভাইরাস ছড়িয়ে পরার পর একদিনে দ্বিতীয় সর্বোচ্চ। খবর আল জাজিরার।

এর আগে করোনার প্রথম দফা সংক্রমণের সময় একদিনে সর্বোচ্চ ৭ হাজার ৫৭৮ জন আক্রান্ত হয়েছিল। কিন্তু দ্বিতীয় দফা সংক্রমণ শুরুর পর চলতি মাসের শুরুর দিকে সেই রেকর্ড ভেঙে যায়। ৪ সেপ্টেম্বর সেখানে একদিনে সর্বোচ্চ আক্রান্ত হয় ৮ হাজার ৯৭৫ জন। পরদিন অবশ্য ৮ হাজার ৫৫০ জন আক্রান্ত হয়েছিল। সেটাকে ছাড়িয়ে বুধবার (৯ সেপ্টেম্বর) আক্রান্ত হল ৮ হাজার ৫৭৭ জন।

ফ্রান্সে মোট আক্রান্তের সংখ্যা এখন ৩ লাখ ৪৪ হাজার ১০১ জন। এ যাত্রায় বাংলাদেশকে পেছনে ফেলে তারা।

গেল ২৪ ঘণ্টায় সেখানে মারা গেছে ৩০ জন। তাতে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩০ হাজার ৭৯৪ জনে। মঙ্গলবার সেখানে মারা গিয়েছিল ৩৮ জন।

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360