কিমকে নিয়ে ট্রাম্পের টুইট - Shera TV কিমকে নিয়ে ট্রাম্পের টুইট - Shera TV

কিমকে নিয়ে ট্রাম্পের টুইট

অনলাইন ডেস্ক:
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, উত্তর কোরিয়া নেতা কিম জং উন সুস্থ আছেন। একইসঙ্গে তিনি সতর্ক করেছেন, কিমকে এ বিষয়ে কখনও যেন ‘অবমূল্যায়ন’ না করা হয়।

বৃহস্পতিবার টুইট করে ট্রাম্প বলেন, কিম জং উন সুস্থ আছেন। তাকে কখনও ‘অবমূল্যায়ন’ করবেন না।

উল্লেখ্য, সম্প্রতি কিম জং উন অসুস্থ হয়ে কোমায় চলে গেছেন বলে খবর প্রকাশ হয় পশ্চিমা গণমাধ্যমগুলোতে। শুধু এবারই নয়, এর আগেও তিনি গুরুতর অসুস্থ, এমনকি তিনি মারা গেছেন বলেও গুজব রটে বিভিন্ন মহলে। কিন্তু প্রতিবারই সবকিছু পেছনে ফেলে স্বাভাবিকভাবে সামনে এসেছেন কিম।

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360