ক্ষতি কাটিয়ে উঠতে কর্মী ছাঁটাই করবে এয়ারবাস - Shera TV ক্ষতি কাটিয়ে উঠতে কর্মী ছাঁটাই করবে এয়ারবাস - Shera TV

ক্ষতি কাটিয়ে উঠতে কর্মী ছাঁটাই করবে এয়ারবাস

অনলাইন ডেস্ক:
মহামারি করোনার ক্ষতি পুষিয়ে উঠতে ছাঁটাইয়ের সিদ্ধান্তের কথা কর্মীদের আনুষ্ঠানিকভাবে জানিয়েছে বিমান নির্মাতা সংস্থা ‘এয়ারবাস’ কর্তৃপক্ষ।

ইউরোপের শীর্ষ এই বিমান নির্মাতা সংস্থাটির এক লাখ ৩০ হাজার কর্মীকে লেখা এক চিঠিতে, প্রতিষ্ঠানের অস্তিত্ব টিকিয়ে রাখার স্বার্থে বাধ্য হয়ে এই পদক্ষেপ নিতে হবে উল্লেখ করেছেন এয়ারবাসের মুখ্য নির্বাহী গিলিয়ামো ফাউরি। তবে কতজন কর্মীকে ছাটাই করা হবে, তা চিঠিতে উল্লেখ করেননি তিনি।

এর আগে, গেল জুলাইয়ে করোনা সংকটের কারণে বিশ্বব্যাপী প্রায় ১৫ হাজার কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনার কথা জানায় এয়ারবাস কর্তৃপক্ষ। যারমধ্যে, জার্মানি ও ফ্রান্সেই ১০ হাজার কর্মী কমানো হবে বলে জানানো হয়। একবছরের মধ্যে এই সিদ্ধান্ত কার্যকর করার কথা জানায়, বিমান নির্মাতা সংস্থাটি।

করোনা মহামারির কারণে এয়ারবাস বছরের প্রথম চার মাসে প্রায় ৫০ কোটি ইউরো ক্ষতিগ্রস্ত হয়েছে। অথচ আগের বছরের প্রথমদিকে ৪০ মিলিয়ন ইউরো মুনাফা অর্জন করেছিল তারা।

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360