২৮-২৯ নভেম্বর অনুষ্ঠিত হবে ফোবানা সম্মেলন ২০২০ - Shera TV ২৮-২৯ নভেম্বর অনুষ্ঠিত হবে ফোবানা সম্মেলন ২০২০ - Shera TV

২৮-২৯ নভেম্বর অনুষ্ঠিত হবে ফোবানা সম্মেলন ২০২০

প্রেস বিজ্ঞপ্ত:

ফোবানা কেন্দ্রীয় কমিটির পক্ষ থাকে অত্যন্ত আনন্দের সাথে আপনাদের সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ২৮শে নভেম্বর,২০২০,শনিবার এবং ২৯শে নভেম্বর,২০২০, রবিবার-  এই দুই দিন ব্যাপী ফোবানার অন্যতম প্রধান বাৎসরিক অনুষ্ঠান “ফোবানা সম্মেলন ২০২০” (ভার্চ্যুয়াল) অনুষ্ঠিত হতে যাচ্ছে।  উল্লেখ্য এটি ফোবানার ৩৪তম সম্মেলন। আয়োজক কমিটি ‘বাংলাদেশ এসোসিয়েশন অব নর্থ টেক্সাস” (বান্ট ) মহামারীর কারণে এবারের সম্মেলন আয়োজনে অপারগতা প্রকাশ ও স্থগিত ঘোষণা করার পরিপ্রেক্ষিতে ফোবানা কেন্দ্রীয় কমিটি ভার্চ্যুয়ালি এবছরের সম্মেলন আয়োজন করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। কেন্দ্রীয় কমিটির পরিকল্পনা, ব্যবস্থাপনা এবং তত্বাবধানে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফোবানার প্রথম ভার্চ্যুয়াল সম্মেলন। আয়োজিত এই মহাসম্মেলনের মধ্যে দিয়ে আমাদের সাংকৃতিক ঐতিহ্য, ইতিহাস এবং মূল্যবোধ অন্তরে ধারণ করে আমাদের নতুন প্রজন্মকে এই ধারাবহিকতায় সম্পৃক্তকরণ ও অনুপ্রাণিত করাই ফোবানার প্রত্যয়ী পথচলার অন্যতম অঙ্গীকার। আমরা আপনাদের সবাইকে এই সম্মেলনে যোগদান করার জন্য আন্তরিকভাৰ আমন্ত্রণ জানাচ্ছি।

সকল বাংলদেশী  সামাজিক-সাংস্কৃতিক সংগঠনগুলোর নেতৃবৃন্দ/প্রতিনিধিদের এই সম্মেলনে যোগদান করে একে সাফল্যমন্ডিত করার জন্য আন্তরিকভাবে আহবান ও  অনুরোধ জানানো হচ্ছে। আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যকে সমুন্নত রাখার জন্য এই আয়োজনে আপনাদের অংশ্রহন ও সহযোগিতা অত্যন্ত প্রয়োজন। এক শত ডলার ($100) রেজিষ্ট্রেশন ফি জমা দিয়ে আপনাদের অংশগ্রহণ নিশ্চিতকরণের জন্য আপনাদের বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে, সেই সঙ্গে আপনাদের সংগঠনের পক্ষ থেকে ধারণকৃত ১০ মিনিটের সাংস্কৃতিক অনুষ্টানের একটি ভিডিওচিত্র পাঠানোর অনুরোধ জানানো হচ্ছে, যা সম্মেলনের সাংস্কৃতিক পর্বে প্রদর্শন করা হবে। সাংস্কৃতিক অনুষ্ঠানসংক্রান্ত যে কোন বিষয়ে বিস্তারিত তথ্যের জন্য আপনাদের ফোবানার সাংস্কৃতিক উপকমিটির চেয়ারম্যান, জনাব আবীর আলমগীরের সাথে অনুগ্রহ করে যোগাযোগ করার জন্য অনুরোধ  জানানো হচ্ছে (যোগাযোগ: 347-724-9518, [email protected]).

এছাড়া ফোবানার বাৎসরিক সাধারণ সভা (AGM ) অনুষ্ঠিত হবে রবিবার, ২৯শে নভেম্বর,২০২০।

ফোবানা সম্মেলন ২০২০-এর বিস্তারিত তথ্য অতিশীঘ্রই প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে- www.fobanaonline.com.

আপনাদের সবার অংশগ্রহণে আমাদের এই প্রথম ভার্চ্যুয়াল ফোবানা সম্মেলন সফল ও স্বার্থক হয়ে উঠুক, আমরা সেই প্রত্যাশাই করছি। ফোবানার আয়োজনে আপনাদের সক্রিয় অংশগ্রহণ ও সার্বিক সহযোগিতার জন্য আমরা ফোবানার পক্ষ থেকে আপনাদের কাছে কৃতজ্ঞ এবং আপনাদের আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। আশা করি আপনারা অংশগ্রহণের মধ্যে দিয়ে আমাদের বাধিত করবেন।

 

ফোবানা সম্মেলন সংক্রান্ত যে কোন তথ্যের জন্য নিম্নলিখিত ব্যক্তিদের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে।

 

ধন্যবাদ ও কৃতজ্ঞতাসহ,

 

Shah Haleem, Chairperson, 

FOBANA Executive Committee

Cell: 281-748-9880                      

 

Dr. Ahsan Chowdhury, 

Executive Secretary, FOBANA 

Cell: 512-413-9193

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360