‘সফট পর্ন অভিনেত্রী’ ঊর্মিলা? - Shera TV ‘সফট পর্ন অভিনেত্রী’ ঊর্মিলা? - Shera TV

‘সফট পর্ন অভিনেত্রী’ ঊর্মিলা?

বিনোদন ডেস্ক:

সাম্প্রতিক সময়ে বলিউডে মাদক নিয়ে সরব ভূমিকা পালন করছেন অভিনেত্রী কঙ্গনা রানাউত। তার মতে, বলিউডের ৯৯% শিল্পীই মাদক নেন। এই ইস্যুতেই বাক্য বিনিময়ের এক পর্যায়ে আরেক অভিনেত্রী ঊর্মিলা মাতন্ডকরকে ‘‘সফট পর্ন অভিনেত্রী’’ বলে অভিহিত করেছেন তিনি।

একাধিক ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিষয়টি উঠে এসেছে।

কঙ্গনা বলেন, “ঊর্মিলাকে কি কেউ তার অভিনয় দক্ষতার জন্য চেনেন? না। তিনি সফট পর্নে অভিনয় করার জন্য বিখ্যাত।”

সম্প্রতি এক সাক্ষাৎকারে ঊর্মিলা বলেন, “কঙ্গনার রাজ্য হিমাচল মাদক সেবনের আখড়া। তার উচিত, সেই সমস্যার সমাধান করা। যে অভিনেত্রী সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় ওয়াই ক্যাটেগরির সুরক্ষা নিয়ে চলাফেরা করছেন, তিনি কেন পুলিশকে তার রাজ্যের মাদক চোরাচালানের খবর দিতে পারছেন না?”

সাবেক এই কংগ্রেস নেত্রীর দাবি, শাসক দল বিজেপির মনোনয়ন পেতেই বলিউডের ভাবমূর্তি নষ্ট করছেন কঙ্গনা।

ঊর্মিলার এই বক্তব্যের পরিপ্রেক্ষিতেই এমন মন্তব্য করেন কঙ্গনা।

তবে এর পরপরই বেশ কয়েকজন বলিউড অভিনেত্রী কঙ্গনার বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন।

 

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360