করোনা নিয়ে নতুন মন্তব্য করলেন ট্রাম্প - Shera TV করোনা নিয়ে নতুন মন্তব্য করলেন ট্রাম্প - Shera TV

করোনা নিয়ে নতুন মন্তব্য করলেন ট্রাম্প

সেরা নিউজ ডেস্ক:

করোনার হানায় বিপর্যস্ত যুক্তরাষ্ট্র। আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়েই চলছে। এমন পরিস্থিতির মাঝেই করোনা মহামারি দূর হওয়ার নতুন তত্ত্ব হাজির করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, টিকা নয় বরং ‘সুরক্ষিত মানসিকতার’ মাধ্যমে দূর হয়ে যাবে করোনা মহামারি। মঙ্গলবার মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ দাবি করেছেন।

সাংবাদিক জর্জ স্টিফানোপোলাস ট্রাম্পের কাছে জানতে চান, টিকা ছাড়াই করোনাভাইরাস দূর হবে কিনা।
জবাবে ট্রাম্প বলেন, ‘নিশ্চয়ই, সময়ের সঙ্গে।’

মঙ্গলবার সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘এটি (করোনাভাইরাস) টিকা ছাড়াই দূর হয়ে যাবে জর্জ। সময়ের সঙ্গে এটি চলে যাবে এবং আপনার সুরক্ষিত মানসিকতার বিকাশ ঘটবে। এটি সুরক্ষিত মনের উন্নয়ন ঘটাবে, এটি ঘটবে।’

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360