২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৩ লাখ ১৫ হাজার ৭১৭ জন - Shera TV ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৩ লাখ ১৫ হাজার ৭১৭ জন - Shera TV

২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৩ লাখ ১৫ হাজার ৭১৭ জন

সেরা নিউজ ডেস্ক:
বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাাঁড়িয়েছে প্রায় ৩ কোটি ২১ লাখ ৩ হাজার। আর এ মহামারিতে আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯ লাখ ৮২ হাজারের বেশি। ২৪ ঘণ্টায় সারাবিশ্বে আক্রান্ত হয়েছেন রেকর্ড ৩ লাখ ১৫ হাজার ৭১৭ জন।

করোনাভাইরাসে আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুর পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯ লাখ ৮২ হাজার ৪২ জনের এবং আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ কোটি ২১ লাখ ৩ হাজার ৪৭৭ জনে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ কোটি ৩৬ লাখ ৮৫ হাজার ৩৩৭ জন।

বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে, ২ লাখ ৬ হাজার ৫৯৩ জন। বিশ্বে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যাও এই দেশটিতে। এ নিয়ে ৭১ লাখ ৩৯ হাজার ৫৫৩ জন এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন।

করোনা আক্রান্তের সংখ্যায় দ্বিতীয় এবং মৃতের সংখ্যায় তৃতীয় অবস্থানে আছে ভারত। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৫৭ লাখ ৩২ হাজার ৫১৮ জন। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৯১ হাজার ১৭৩ জন।

করোনা আক্রান্তের সংখ্যায় তৃতীয় এবং মৃতের সংখ্যায় দ্বিতীয় অবস্থানে আছে ব্রাজিল। দেশটিতে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪৬ লাখ ২৭ হাজার ৭৮০ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ১ লাখ ৩৯ হাজার ০৬৫ জন।

করোনায় মৃতের দিক থেকে চতুর্থ অবস্থানে আছে মেক্সিকো। দেশটিতে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৭৪ হাজার ৯৪৯ জন। আর এ পর্যন্ত দেশটিতে আক্রান্ত হয়েছে ৭ লাখ ১০ হাজার ০৪৯ জন।

আক্রান্তের দিক থেকে চতুর্থ অবস্থানে আছে রাশিয়া। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ১১ লাখ ১৫ হাজার ৮১০ জন। আর মৃতের সংখ্যা ১৯ হাজার ৭৯৯ জন।

সুস্থতার দিক থেকে প্রথম অবস্থানে উঠে এসেছে ভারত (৪৫ লাখ ৮১ হাজার ৮২০ জন), দ্বিতীয় অবস্থানে নেমে গেছে যুক্তরাষ্ট্র (৪৩ লাখ ৪৬ হাজার ১১০ জন), এবং তৃতীয় অবস্থানে আছে ব্রাজিল (৩৯ লাখ ৪৫ হাজার ৬২৭ জন)।

গত বছরের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৫টি দেশে ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360