এনসিবি দফতরে সারা-শ্রদ্ধা - Shera TV এনসিবি দফতরে সারা-শ্রদ্ধা - Shera TV

এনসিবি দফতরে সারা-শ্রদ্ধা

বিনোদন ডেস্ক:

দীপিকা পাড়ুকোনের পর এবার ভারতের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো (এনসিবি) দফতরে পৌঁছালেন সারা আলি খান ও শ্রদ্ধা কাপুর।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে দীপিকা পাড়ুকোন এনসিবি দফতরে পৌঁছালেও, দুপুর ১২টার দিকে শ্রদ্ধা কাপুর এবং ১টার দিকে সেখানে হাজির হন সারা আলি খান।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে- তিন নায়িকাকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ সদস্যের একটি টিম গঠন করা হয়েছে। যার মধ্যে ডেপুটি ডিরেক্টর অশোক জৈন এবং মুম্বাই জোনের আঞ্চলিক ডিরেক্টর কে পি এস মালহোত্রাও রয়েছেন।

বলিউডের এই তিন অভিনেত্রীর পাশাপাশি আজ কারিশমা প্রকাশেরও জিজ্ঞাসাবাদ চলছে।

বলিউডের এই তিন সুন্দরীর আগে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) জিজ্ঞাসাবাদের জন্য এনসিবি দফতরে ডাকা হয়েছিলো রাকুল প্রীত সিংকে। এদিন প্রায় চার ঘণ্টা রকুলকে জিজ্ঞাসাবাদ করে এনসিবি।

জিজ্ঞাসাবাদে রিয়ার সঙ্গে রাকুলের নিয়মিত মাদক সংক্রান্ত কথা হতো বলে স্বীকার করেছেন। তিনি আরও জানান, রিয়া মাদক কিনে রকুলের বাড়িতে রাখতেন। তবে রকুল নিজে কখনও মাদকসেবন করেননি।

 

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360