প্রেম করছেন লিজা - Shera TV প্রেম করছেন লিজা - Shera TV

প্রেম করছেন লিজা

সেরা এন্টারটেইনমেন্ট ডেস্ক:
সম্পর্কে আছি, কিন্তু বিয়ে করবো অন্তত দুই-তিন বছর পর- এমনভাবেই নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কথাগুলো বলছিলেন চলতি প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী সানিয়া সুলতানা লিজা। এক ফেসবুক লাইভে সম্প্রতি নিজের এই সম্পর্কের কথা প্রথমবারের মতো প্রকাশ করেন তিনি। তবে তার মনের মানুষ কে সেটা এখনই বলতে নারাজ লিজা। এ বিষয়ে এ গায়িকা বলেন, ম্যাচিউরড এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না যিনি সম্পর্কে নেই। আমিও সম্পর্কে আছি। এটা স্বীকার করতে আপত্তি নেই। বিয়ে বিষয়ে লিজা বলেন, সম্পর্কে যেহেতু আছি, বিয়েও হবে ইনশাআল্লাহ। তবে এখনই না।

আরো দুই-তিন বছর অন্তত অপেক্ষা করতে চাই। এদিকে লিজা ক্যারিয়ারে পরিবারের সাপোর্ট নিয়েও কথা বলেন। তিনি বলেন, পরিবারের সহযোগিতা ছাড়া এ পর্যন্ত আসা সম্ভব ছিল না। আমি তো বলবো আমার এ পর্যন্ত আসার পেছনে ৯৯ ভাগই পরিবারের অবদান। কারণ বাবা-মাসহ পরিবারের সবাই এত সহযোগিতা ও উৎসাহ দেন সেটা বলে বোঝানো যাবে না। সেদিক থেকে আমি সৌভাগ্যবতী। আমার ক্লোজআপ ওয়ান প্রতিযোগিতায় অংশ নেয়া থেকে শুরু করে চ্যাম্পিয়ন হওয়া এবং তারপর থেকে এখন পর্যন্ত প্রতিটি কাজে আমার পরিবার যে সহযোগিতা আমাকে করে সেটা অবিশ্বাস্য। তাই ক্যারিয়ারের পুরো ক্রেডিটই আমি আমার পরিবারকে দিতে চাই।

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360