দেশের সরকারি ও বেসরকারি কলেজ ক্যাম্পাসে বিনা কারনে প্রবেশে নিষেধাজ্ঞা - Shera TV দেশের সরকারি ও বেসরকারি কলেজ ক্যাম্পাসে বিনা কারনে প্রবেশে নিষেধাজ্ঞা - Shera TV

দেশের সরকারি ও বেসরকারি কলেজ ক্যাম্পাসে বিনা কারনে প্রবেশে নিষেধাজ্ঞা

স্টাফ রিপোর্টার:

দেশের সরকারি ও বেসরকারি কলেজগুলোর ক্যাম্পাসে অকারণে সর্ব সাধারণের প্রবেশ করতে নিষেধ করা হয়েছে।

সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে ধর্ষণের ঘটনার প্রেক্ষিকে মঙ্গলবার সব কলেজের অধ্যক্ষদের চিঠি দিয়ে এই নিষেধের কথা জানিয়ে দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি)।

চিঠিতে এক নির্দেশনায় বলা হয়,’কলেজ ক্যাম্পাসে বিনা প্রয়োজনে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ করতে হবে।’ এতে বলা হয়,’নিরাপত্তার স্বার্থে’ এই পদক্ষেপ।

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে গত মার্চ থেকে অদ্যাবধি দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার বিষয়টি তুল ধরে চিঠিতে বলা হয়েছে,প্রতিষ্ঠান দীর্ঘদিন বন্ধ থাকায় কলেজ ক্যাম্পাসগুলোতে নিরাপত্তা বজায় রাখাসহ কলেজের সকল সরকারি সম্পদ ও সরঞ্জামের সুরক্ষা নিশ্চিত করার ব্যাপারে প্রতিষ্ঠান প্রধানগণকে সচেষ্ট থাকতে হবে।

অধ্যক্ষদের নয় দফা নির্দেশনা দিয়ে জরুরিভিত্তিতে তা বাস্তবায়নের জন্য ‘বিশেষভাবে’ অনুরোধ জানিয়েছে মাউশি।

জনসাধারণকে ঢুকতে বারণ করা ছাড়া মাউশির অন্য নির্দেশ গুলো হলো-ছাত্রাবাসগুলো বন্ধ রাখতে হবে এবং ছাত্রাবাসের নিরাপত্তা নিশ্চিত করা, স্থানীয় প্রশাসনের সহযোগিতায় ক্যাম্পাসে পুলিশ টহল জোরদার করা, প্রতিষ্ঠানের মূল ফটকসহ সকল প্রবেশপথে সার্বক্ষণিক প্রহরী নিয়োজিত রাখা, প্রতিষ্ঠানে ভিজিল্যান্স টিম গঠন করতে হবে এবং প্রতিষ্ঠান প্রধানের কাছে নিয়মিত পরিদর্শন প্রতিবেদন দাখিল করা, অনলাইন ক্লাস কার্যক্রম চালু রাখা এবং আঞ্চলিক পরিচালককে ক্লাস নেওয়ার তথ্য দেওয়াম শিক্ষার্থীদের অনলাইনে ক্লাসে অংশগ্রহণ মনিটরিং এবং অভিভাবকের সঙ্গে সংযোগ সাধন করা, শিক্ষার্থীদের স্বাস্ব্যবিধি মেনে চলার নির্দেশনা দেওয়া এবং কলেজের বিজ্ঞানাগার ল্যাব, আইসিটি ল্যাব, লাইব্রেরিসহ সার্বিক সরকারি সম্পত্তি ও নথি রক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে অধ্যক্ষদের।

 

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360