আবারও করোনার থাবা টলিউড পাড়ায় - Shera TV আবারও করোনার থাবা টলিউড পাড়ায় - Shera TV

আবারও করোনার থাবা টলিউড পাড়ায়

সেরা এন্টারটেইনমেন্ট ডেস্ক:
আবারও করোনা থাবা বসালো টলিউড পাড়ায়। এবার করোনা আক্রান্ত হলেন অভিনেতা সোহম চক্রবর্তী। বর্তমানে তিনি কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।

সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে সোহমের করোনা রিপোর্ট পজিটিভ আসে।

জানা গেছে, বেশ কয়েকদিন ধরে কিছু উপসর্গ দেখা দিয়েছিল তার শরীরে। এতেই সন্দেহ দানা বাঁধে তার মনে। সেই কারণে কোনরকম ঝুঁকি না নিয়ে করোনা পরীক্ষা করান অভিনেতা সোহম। সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে রিপোর্ট এলে জানা যায়, তার শরীরে করোনা শনাক্ত হয়েছে। এরপরই হাসপাতালে ভর্তি করা হয় তাকে।

হাসপাতাল থেকে জানানো হয়েছে, তার অবস্থা আশঙ্কাজনক নয়। পর্যবেক্ষণে রাখা হয়েছে তাকে। অন্যদিকে, সোহমের স্ত্রী ও দুই সন্তানেরও করোনা পরীক্ষা করা হয়েছে। তবে তারা কেউই আক্রান্ত নন।

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360