আশুলিয়ায় স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার - Shera TV আশুলিয়ায় স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার - Shera TV

আশুলিয়ায় স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

ঢাকার আশুলিয়ায় নিজ কক্ষে এক দম্পতির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।পড়ে পুলিশ ঘটনা পর্যবেক্ষণ করে জানান তাঁরা অভিমানে আত্মহত্যা করেছে ।নিহত দম্পতির নাম পারভেজ হোসেন (২৬) ও ছাদিয়া আক্তার (২৩)। পারভেজের বাড়ি বাগেরহাটে আর ছাদিয়ার বাড়ি খুলনায়। বছর খানেক আগে তাঁদের বিয়ে হয়। পারভেজ তার মা ও স্ত্রীকে নিয়ে আশুলিয়ার বুড়ির বাজার এলাকায় থেকে একটি পোশাক কারখানায় চাকরি করতেন।

আশুলিয়া থানার পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, বউ নিয়ে শ্বশুরবাড়ি যাওয়ার উদ্দেশ্যে পারভেজ কয়েক দিনের ছুটি নেন। কিন্তু মায়ের বাধার কারণে তিনি যেতে পারেননি। এ নিয়ে গত বৃহস্পতিবার রাতে মায়ের সঙ্গে পারভেজের ঝগড়া হয়। এর কয়েক ঘণ্টা পরে রাতের কোনো এক সময় তাঁরা আত্মহত্যা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়ে দেয়। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হক বলেন, প্রাথমিক তদন্তে মনে হয়েছে পারিবারিক কলহের জের ধরে স্বামী-স্ত্রী আত্মহত্যা করেছেন। এ ব্যাপরে আপাতত একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

এদিকে পারভেজের মা মাজেদা বেগম বলেন, বউকে নিয়ে শ্বশুরবাড়ি যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাতে ছেলের সঙ্গে তাঁর তর্ক-বিতর্ক হয়। এর কিছু সময় পর বউকে নিয়ে ছেলে তাঁর ঘরে ঘুমাতে যায়। তিনি পাশের অন্য একটি কক্ষে ঘুমিয়ে পড়েন। ভোরে নামাজ পড়ার আগে ঘর থেকে বের হওয়ার সময় দরজা বাইরে থেকে আটকানো থাকায় তিনি বের হতে পারেননি। এ অবস্থায় তিনি ছেলে ও ছেলের বউকে ডেকে সাড়া না পেয়ে চিৎকার করে পাশের লোকজন জড়ো করেন। লোকজন দরজা খুলে ছেলের কক্ষের জানালা দিয়ে উঁকি মেয়ে তাঁর ছেলে ও ছেলের বউকে ঘরের আড়ার সঙ্গে ঝুলতে দেখেন।

Developed BY: Shera Digital 360