করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন দেশের জনপ্রিয় অভিনেতা আফরান নিশোর বাবা - Shera TV করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন দেশের জনপ্রিয় অভিনেতা আফরান নিশোর বাবা - Shera TV

করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন দেশের জনপ্রিয় অভিনেতা আফরান নিশোর বাবা

সেরা নিউজ ডেস্ক:
করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন দেশের জনপ্রিয় অভিনেতা আফরান নিশোর বাবা মো. আব্দুল হামিদ মিয়া ভোলা। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৫ বছর।

বৃহস্পতিবার (০১ অক্টোবর) ভোররাতে রাজধানীর শ্যামলী বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আফরান নিশোর ঘনিষ্ঠ নির্মাতা কাজল আরেফিন অমি গণমাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আব্দুল হামিদ মিয়া ভোলা একজন মুক্তিযোদ্ধা। টাঙ্গাইল জেলা পরিষদের সদস্য ও ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন তিনি।

তিনি দীর্ঘদিন ধরে কিডনিসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত ছিলেন। সম্প্রতি তিনি করোনায় আক্রান্ত হন এবং অবস্থার অবনতি হলে তাকে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের আইসিইউতে রাখা হয়।

এদিকে বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল হামিদ মিয়া ভোলার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন স্থানীয় সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হালিম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র মাসুদুল হক মাসুদ ও উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবুসহ আরও অনেকে।

জানা গেছে, আজ বাদ আসর ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে ভূঞাপুর কেন্দ্রীয় কবরস্থান ছাব্বিশায় রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে আফরান নিশোর মুক্তিযোদ্ধা বাবাকে।

 

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360