ধর্ষণ মামলায় ছাত্রলীগ কর্মীর রিমান্ড - Shera TV ধর্ষণ মামলায় ছাত্রলীগ কর্মীর রিমান্ড - Shera TV

ধর্ষণ মামলায় ছাত্রলীগ কর্মীর রিমান্ড

সেরা নিউজ ডেস্ক:
সিলেটে নগরীর দাড়িয়াপাড়ায় ১৪ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হওয়া আসামি ছাত্রলীগকর্মী রাকিবুল হোসেন নিজুকে একদিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

সিলেট মহানগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) অমূল্য কুমার চৌধুরী জানান, সোমবার (৫ অক্টোবর) দুপুরে সিলেট মুখ্য মহানগর হাকিম জিয়াদুর রহমানের আদালতে হাজির করে তিনদিনের রিমান্ড আবেদন করে পুলিশ। আদালত এ সময় একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যায় সিলেটের গোলাপগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার রাতে ধর্ষণের অভিযোগে কোতোয়ালি থানায় মামলা করেন কিশোরীর মা। গ্রেপ্তার হওয়া নিজু ছাত্রলীগের সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি পিযুষ কান্তি দে’র অনুসারী গ্রুপের কর্মী।

কিশোরীর পরিবারের অভিযোগ, বিয়ের প্রলোভন দেখিয়ে গত ২৯ সেপ্টেম্বর কিশোরীকে ধর্ষণ করেন নিজু।জানা যায়, ২৯ সেপ্টেম্বর ঘটনা ঘটলেও প্রথমে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হয়। আপোষ না হওয়ায় শুক্রবার রাতে কিশোরীরা মা বাদী হয়ে নগরীর কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন।

কিশোরীর মায়ের দায়েরকৃত মামলায় অভিযোগ করা হয়, বিয়ের প্রলোভন দেখিয়ে গত ২৯ সেপ্টেম্বর ওই কিশোরীকে বাসার ছাদে নিয়ে ধর্ষণ করেন রাকিবুল হোসেন নিজু। নিজু দাড়িয়াপাড়ায় এলাকার আব্দুল কাইয়ুমের ছেলে। তাদের গ্রামের বাড়ি সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলায়। আর কিশোরী নগরীর আরেকটি এলাকায় ভাড়া বাসায় থাকে। তাদের মূল বাড়ি সদর উপজেলায়।

 

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360