মার্কিন নির্বাচনে বাইডেনের সমর্থন ৫৩ শতাংশ ও ট্রাম্পের ৩৯ - Shera TV মার্কিন নির্বাচনে বাইডেনের সমর্থন ৫৩ শতাংশ ও ট্রাম্পের ৩৯ - Shera TV

মার্কিন নির্বাচনে বাইডেনের সমর্থন ৫৩ শতাংশ ও ট্রাম্পের ৩৯

সেরা নিউজ ডেস্ক:

বিভিন্ন গণমাধ্যমের জরিপে নির্বাচনের এক মাস আগে বাইডেনের চেয়ে জনপ্রিয়তায় ১৪ পয়েন্ট পিছিয়ে আছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এনবিসি/ওয়াল স্ট্রিট জার্নালের নতুন জরিপে দেখা গেছে, নিবন্ধিত ভোটারদের মধ্যে বাইডেনের সমর্থন ৫৩ শতাংশ ও ট্রাম্পের ৩৯ শতাংশ।

বিতর্কের প্রথম দিনের পরও ট্রাম্পের করোনা শনাক্তের আগে এই জরিপ চালানো হয়। অন্যদিকে ট্রাম্পের করোনা শনাক্ত হওয়ার পর নির্বাচনী জরিপ চালিয়েছে রয়টার্স।

এতে দেখা গেছে, ৫১ শতাংশ বাইডেনকে সমর্থন দিয়েছেন এবং ৪১ শতাংশ ট্রাম্পকে সমর্থন করেছেন। বাকি ৪ শতাংশ বলেছেন তারা তৃতীয় কোনো প্রার্থীকে বেছে নেবেন এবং আরও ৪ শতাংশ বলেছেন তারা এখনও সিদ্ধান্ত নেননি।

অপরাধ সহিংসতা মোকাবেলা, প্রেসিডেন্টের মানসিক ও শারীরিক সক্ষমতা, শক্তিশালী নেতৃত্ব, সুপ্রিমকোর্টে বিচারক নিয়োগ, স্বাস্থ্যসেবা ব্যবস্থা, বর্ণবাদ মোকাবেলা, প্রেসিডেন্টের ধৈর্য ও নারীর প্রতি সহায়তার মতো গুরুত্বপূর্ণ ইস্যুগুলোয় ট্রাম্পের চেয়ে ভোটারদের সমর্থন পেয়েছেন ট্রাম্প।

অন্যদিকে বাইডেনের চেয়ে একটি খাতেই এগিয়ে রয়েছেন ট্রাম্প। তা হল অর্থনৈতিক পুনরুদ্ধার।

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360