বিনোদন ডেস্ক:
মা হতে চলেছেন মডেল-অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস পিয়া। গতকাল রাতে ফেসবুকে বেবি বাম্পসহ ছবি দিয়ে এই সুখবর জানান তিনি নিজেই। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ফেব্রুয়ারিতে পরিবারের মূল্যবান সদস্যের আগমনের অপেক্ষা করছি। মা হওয়ার খবর জানার পর তার ভক্ত, অনুরাগী, ওশুভাকাঙ্খীরা শুভেচ্ছায় ভাসাচ্ছেন পিয়াকে।
২০১৪ সালে ফারুক হাসান সামীরের সঙ্গে ঘর বাঁধেন পিয়া। প্রথমবারের মতো তাদের সংসারে নতুন অতিথি আসতে চলেছে। ২০০৭ সালে মিস বাংলাদেশ হিসেবে শোবিজে যাত্রা শুরু জান্নাতুল পিয়ার। এরপর মডেলিং দিয়ে তার ক্যারিয়ার শুরু হয়। বেশ কিছু চলচ্চিত্রেও কাজ করেছেন তিনি।।
সেরা নিউজ/আকিব