করোনা আক্রান্ত ঢাকাই সিনেমার নায়িকা মৌ - Shera TV করোনা আক্রান্ত ঢাকাই সিনেমার নায়িকা মৌ - Shera TV

করোনা আক্রান্ত ঢাকাই সিনেমার নায়িকা মৌ

সেরা নিউজ ডেস্ক:
ঢাকাই সিনেমার নায়িকা মৌ খান করোনায় আক্রান্ত হয়েছেন। শুক্রবার (০৯ অক্টোবর) তিনি গণমাধ্যমকে তার করোনা রিপোর্ট পজিটিভ নিশ্চিত করেন।

মৌ খানের ‘মাফিয়া’ নামে একটি ওয়েব সিরিজের শুটিং চলছিল। প্রথমে নারায়ণগঞ্জ এবং পরে কক্সবাজারে ‘মাফিয়া’র শুটিং করেছেন মৌ। সেখান থেকে ফিরেই অসুস্থবোধ করছিলেন এ তরুণ অভিনেত্রী। এরপর তার শরীরে দেখা দেয় করোনা উপসর্গ।

মৌ জানান, করোনা সন্দেহ হলে চিকিৎসকের পরামর্শে কভিড-১৯ পরীক্ষার জন্য নমুনা জমা দেন।  শুক্রবার রিপোর্ট হাতে আসলে জানতে পারেন তিনি করোনা আক্রান্ত।

মৌ খান বলেন, ‘শরীরে এখন জ্বর আছে। খাবারের স্বাদ পাচ্ছি না। হালকা কাশি আছে। বাসায় আইসোলেশনে রয়েছি। চিকিৎসকের পরামর্শ মেনে চলছি। দোয়া করবেন সবাই আমার জন্য যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারি।’

 

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360