নিউইয়র্কে মেয়েকে নিয়ে ঘুড়ি ওড়াচ্ছেন সাকিব - Shera TV নিউইয়র্কে মেয়েকে নিয়ে ঘুড়ি ওড়াচ্ছেন সাকিব - Shera TV

নিউইয়র্কে মেয়েকে নিয়ে ঘুড়ি ওড়াচ্ছেন সাকিব

স্পোর্টস ডেস্ক:
ঘুড়ি ওড়ানো দেশের ঐতিহ্যবাহী একটি উৎসব। বিশেষ করে গ্রামাঞ্চল ও মফস্বল শহরের শিশু কিশোরদের জীবনের একটি বড় অংশ কেটে যায় রঙিন ঘুড়ির সাথে। নানা রঙ-বেরঙের রঙিন ঘুড়ি উড়াতে কার না ভালো লাগে? লাটাই আর সুতা হাতে শৈশব-কৈশোর পায় অন্য রঙ।

এবার সেই রঙে রঙিন সাকিব আল হাসান। দেশে নয়, দেশের বাইরে এই ঘুড়ি ওড়ানো নিয়ে মেতে উঠলেন বিশ্ব ক্রিকেটের অন্যতম তারকা সাকিব। কন্যা শিশুদের নিয়ে খোলা মাঠে ঘুড়ি ওড়ানো নিয়ে মেতে থাকতে দেখা যায় সাকিবকে। বড় মেয়ে আলাইনাকে নিয়ে ঘুড়ি ওড়ানোর একটি ভিডিও নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছেন সাকিবপত্নী শিশির। অল্প সময়ের মধ্যেই ভিডিওটি নজরে আসে সবার।

উল্লেখ্য, সাকিব বর্তমানে পরিবার নিয়ে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। নিষেধাজ্ঞার কারণে আপাতত ক্রিকেট থেকে দূরে আছেন তিনি। মাঝে কিছুদিনের জন্য দেশে এসে অনুশীলন করেছেন সাকিব। এরপর আবারো ফিরে গেছেন যুক্তরাষ্ট্রে। সাকিব নিষেধাজ্ঞা থেকে মুক্ত হবেন ২৯ অক্টোবর।

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360