পুত্র সন্তানের বাবা হলেন জাতীয় দলের ক্রিকেটার মিরাজ - Shera TV পুত্র সন্তানের বাবা হলেন জাতীয় দলের ক্রিকেটার মিরাজ - Shera TV

পুত্র সন্তানের বাবা হলেন জাতীয় দলের ক্রিকেটার মিরাজ

স্পোর্টস ডেস্ক:
পুত্র সন্তানের বাবা হলেন জাতীয় দলের ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ। শনিবার (১০ অক্টোবর) সকাল ১০টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে পুত্র সন্তান জন্ম নেয় তার। মা ও শিশু উভয়ই সুস্থ আছেন।

নিজের ফেসবুকে বাবা হওয়ার আনন্দের খবর শেয়ার করেছেন মিরাজ নিজেই।

মিরাজ লিখেছেন, ‘আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আনন্দের সহিত জানাচ্ছি যে, আজ আনুমানিক সকাল ১০টার সময় আমি পুত্র সন্তানের বাবা হয়েছি। আমার প্রথম সন্তানের জন্য সবাই দোয়া করবেন। সকল প্রশংসা মহান আল্লাহ তা”লার।’

এর আগে গত বছর ২১ মার্চ রাবেয়া আক্তার প্রীতির সঙ্গে জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করেন মিরাজ। দীর্ঘ পাঁচ বছরের প্রেমের সফল পরিসমাপ্তি ঘটিয়ে বিয়ে করেন মিরাজ।

 

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360