অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ভিপি নুরের বিরুদ্ধে অনশনে বসা সেই শিক্ষার্থী - Shera TV অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ভিপি নুরের বিরুদ্ধে অনশনে বসা সেই শিক্ষার্থী - Shera TV

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ভিপি নুরের বিরুদ্ধে অনশনে বসা সেই শিক্ষার্থী

সেরা নিউজ ডেস্ক:
ধর্ষণ ও ধর্ষণে সহযোগিতা করার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নূর ও অপর আসামিদের গ্রেফতারের দাবিতে আমরণ অনশনে বসা সেই শিক্ষার্থী অসুস্থ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন।

শনিবার (১০ অক্টোবর) রাত ৯টায় তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জনা গেছে।

তার ভর্তির বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো.বাচ্চু মিয়া বলেন, শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ঢাবির সেই শিক্ষার্থী রাত ৯টার দিকে ঢামেক হাসপাতালে আসেন। তিনি এখন হাসপাতালের জরুরি বিভাগের ৩ নম্বর কক্ষে চিকিৎসা নিচ্ছেন। তবে তিনি কতক্ষণ চিকিৎসা নিবেন বা থাকবেন তা নিশ্চিত করে বলতে পারছি না।

উল্লেখ, গত বৃহস্পতিবার থেকে টানা ২৭ ঘণ্টা অনশনের পর শুক্রবার রাতে তিনি শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েন। তাকে খাবার গ্রহণের জন্য বারবার অনুরোধ করলেও অসম্মতি জানান। আসামিদের গ্রেফতার না করা পর্যন্ত আমরণ অনশন চালিয়ে যাবেন বলে তিনি সংকল্পবদ্ধ।

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360