করোনা ভাইরাসে আক্রান্ত শওকত আলী ইমন - Shera TV করোনা ভাইরাসে আক্রান্ত শওকত আলী ইমন - Shera TV

করোনা ভাইরাসে আক্রান্ত শওকত আলী ইমন

সেরা এন্টারটেইনমেন্ট ডেস্ক:
সংগীত পরিচালক শওকত আলী ইমন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন তিনি। শনিবার (১০ অক্টোবর) দিনগত তার করোনা রিপোর্ট পজিটিভ আসে।

এবিষয়ে গণমাধ্যমকে ইমন বলেন, শনিবার রাতে করোনা টেস্টে আমার রিপোর্ট পজিটিভি এসেছে। চিকিৎসকের পরামর্শে এখন বাসাতেই আছি। প্রয়োজনীয় চিকিৎসা নিচ্ছি। সবার কাছে আমার জন্য দোয়া চাইছি।

বেশকিছু দিন ধরে জ্বর, শারীরিক দুর্বলতায় ভুগছেন বলে ইমন জানান।

উল্লেখ্য, ১৯৭১ সালে শওকত আলী ইমনের জন্ম। ইমন সংগীত পরিচালক হিসেবে নাম লেখান ১৯৯৬ সালে। দুই দশকে প্রায় ৪০০ চলচ্চিত্রের গানের সুর দিয়েছেন এবং সঙ্গীত পরিচালনা করেছেন। তিনি ২০১৩ সালে পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করে অর্জন করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360