মুনাফা কমেছে ইসলামী ব্যাংকের - Shera TV মুনাফা কমেছে ইসলামী ব্যাংকের - Shera TV

মুনাফা কমেছে ইসলামী ব্যাংকের

অর্থ বানিজ্য ডেস্ক:

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের ইসলামী ব্যাংক লিমিটেডের তৃতীয় প্রান্তিক (জুলাই’১৯-সেপ্টেম্বর’১৯) আর্থিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, আগের বছরের একই সময়ের তুলনায় ব্যাংকটির মুনাফা কমেছে।

শনিবার কোম্পানির পরিচালনা পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.১৪ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ০.২৬ টাকা।

এছাড়া নয় মাসে (জানুয়ারি’১৯-সেপ্টেম্বর’১৯) কোম্পানির সমন্বিত ইপিএস হয়েছে ২.১৯ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ২.১৪ টাকা।

নয় মাসে কোম্পানির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ২৮.৮৮ টাকা। এছাড়া একই সময়ে শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৫.৬৭ টাকা।

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360