সস্ত্রীক করোনায় আক্রান্ত মেয়র আতিক - Shera TV সস্ত্রীক করোনায় আক্রান্ত মেয়র আতিক - Shera TV

সস্ত্রীক করোনায় আক্রান্ত মেয়র আতিক

স্টাফ রিপোর্টার:

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম ও স্ত্রী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। রোববার (১১ অক্টোবর) তাদের সবার করোনা পজিটিভ রিপোর্ট আসে।

সোমবার মেয়র আতিকুল ইসলামের ব্যক্তিগত সহকারী এপিএস টু রিশাদ মোর্শেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

করোনা শনাক্ত হওয়ার পর মেয়র আতিক ও তার স্ত্রী হোম কোয়ারেন্টিনে রয়েছেন।

জানা গেছে, রোববার থেকে আতিকুল ইসলামের শরীরে করোনার উপসর্গ দেখা দেয়। পরে রাতে করোনা পরীক্ষায় তার পজিটিভ আসে।

সিটি কপোরেশন সূত্রে জানা গেছে, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, সিটি কর্পোরেশনের সচিব রবীন্দ্র শ্রী বড়ুয়াও কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন।

ডিএনসিসি কর্মকর্তারা ধারণা করছেন, বুধবার দুপুরে ডিএনসিসির উদ্যোগে চলমান খাল পরিষ্কার কার্যক্রম এবং বিভিন্ন খাল থেকে প্রাপ্ত মালামাল প্রদর্শনী পরিদর্শনে সময় জনসমাগম হয়। সেখান থেকে তিনি সংক্রমিত হতে পারেন।

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360