হাসপাতালে ভর্তি প্রবীণ আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হক - Shera TV হাসপাতালে ভর্তি প্রবীণ আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হক - Shera TV

হাসপাতালে ভর্তি প্রবীণ আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হক

সেরা নিউজ ডেস্ক:
বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন হাসপাতালে তিনি চিকিৎসাধীন। শুক্রবার হাসপাতালে খোঁজ নিয়ে জানা গেছে, বৃহস্পতিবার বিকালে খ্যাতিমান প্রবীণ এই আইনজীবীকে হাসপাতালে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষা করে তাকে হাসপাতালে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। তিনি ডা. রিচমন্ড রোল্যান্ড গোমেজের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন। হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা সূত্রে জানায়, ‘বার্ধক্যজনিত, ইউরিন ইনফেকশন এবং রক্ত শূন্যতার কারণে তিনি শারীরিকভাবে দুর্বল। তাকে তরল খাবার দেয়া হচ্ছে।

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360