দলের নামে ফেসবুক স্ট্যাটাসে গণচাঁদা চাইলেন নুর - Shera TV দলের নামে ফেসবুক স্ট্যাটাসে গণচাঁদা চাইলেন নুর - Shera TV

দলের নামে ফেসবুক স্ট্যাটাসে গণচাঁদা চাইলেন নুর

সেরা নিউজ ডেস্ক:

সেখানে তারা তাদের নতুন রাজনৈতিক দল পরিচালনার জন্য সাধারণ মানুষের কাছে সাহায্য চেয়ে ৮টি মোবাইল ব্যাংকিং নম্বর ও একটি ব্যাক্তি নামে ব্যাংক একাউন্ট নম্বর প্রকাশ করেন।

সাধারণ শিক্ষার্থীরা বলছেন, এটি নুর-রাশেদদের পকেট ভারী করার কৌশল ছাড়া কিছুই না।

একজন শিক্ষার্থী বলেন, সাধারণ জনগণের কাছ থেকে টাকা নেয়া অবশ্যই কোনো উদ্দেশ্য তার আছে।

আরেকজন বলেন, এভাবে তিনি জনগণের কাছ থেকে টাকা নিতে পারেন না।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও রাজনীতিকরা বলছেন, অনেক সংগঠনই চাঁদা তুলে দল পরিচালনা করে থাকে। তবে সেখানে আর্থিক সব কার্যক্রম চলে সংগঠনের নিজস্ব একাউন্টে।

সিপিবি সম্পাদক বলেন, একটা সংগঠনের আর্থিক স্বচ্ছতা থাকতে হলে অবশ্যই ব্যাংকের নামে সংগঠিত হতে হবে। এটা কোনো মানুষের নামে নয়, সংগঠনের নামে হবে।

সাধারণ মানুষকেও এসব বিষয়ে আবেগপ্রবণ না হয়ে বিচার বিশ্লেষণ করার তাগিদ দিয়েছেন তারা।

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360