গুগলে এলো নতুন ফিচার - Shera TV গুগলে এলো নতুন ফিচার - Shera TV

গুগলে এলো নতুন ফিচার

সেরা টেক ডেস্ক:
গুনগুন করে গান গাইলেই সার্চ অপশনে চলে আসবে সংশ্লিষ্ট কনটেন্ট। এমন নতুন পদ্ধতি আনতে যাচ্ছে সার্চ ইঞ্জিন গুগল।

হাম টু সার্চ নামের এই ফিচার অ্যান্ড্রয়েড এবং আইওএস ডিভাইসে ইতিমধ্যে চলে এসেছে বলে জানিয়েছে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জ।

গুগল অ্যাপের মাইক্রোফোন বাটনে গিয়ে স্মার্টফোন ব্যবহারকারীরা গুনগুন করলে গানের তালিকা পাবেন। গুনগুন করার ১০ থেকে ১৫ সেকেন্ড পর রেজাল্ট শো করবে।

গুগল জানিয়েছে, ব্যবহারকারীদের একদম সঠিক সুর দেয়ার প্রয়োজন পড়বে না। কাছাকাছি থাকলেই একটি তালিকা সার্চ অপশনে চলে আসবে। সে সময় গানের শিরোনাম, শিল্পীর নাম এবং ইউটিউব অপশন পাওয়া যাবে।

প্রাথমিকভাবে গুগল তাদের পরীক্ষায় সফল হলেও কয়েকটি গান খুঁজতে সমস্যায় পড়তে হয়েছে। তবে তারা আশা করছে দ্রুত এ সমস্যার সমাধানও হয়ে যাবে।

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360