আরতি দিলেন মিথিলা - Shera TV আরতি দিলেন মিথিলা - Shera TV

আরতি দিলেন মিথিলা

সেরা এন্টারটেইনমেন্ট ডেস্ক:

চলছে দুর্গাপূজা। এ পূজার উৎসবের আসল আমেজটা পাওয়া যায় পশ্চিমবঙ্গের বিভিন্ন রাজ্যে। বিশেষ করে কলকাতা শহরের দুর্গাপূজার আলাদা খ্যাতি রয়েছে। এবার সেখানে পূজা উপভোগ করছেন বাংলাদেশের অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা।

স্বামী কলকাতার চলচ্চিত্র পরিচালক সৃজিত মুখার্জির সঙ্গে তিনি ঘুরে ঘুরে মণ্ডপে পূজা দেখছেন। একটি পূজা মণ্ডপে গিয়ে মহাষ্টমীর আরতিতেও অংশ নিতেও দেখা গেল মিথিলাকে। এ সময় তার সঙ্গে ছিলেন কলকাতার অভিনেত্রী ও তৃণমূল সংসদ সদস্য নুসরাত জাহান এবং তার স্বামী।

শনিবার (২৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে দক্ষিণ কলকাতার সুরুচি সংঘের পূজামণ্ডপে যান সৃজিত-মিথিলা। কিছু ভিডিও প্রকাশ হয়েছে তাদের। সেখানে দেখা গেল সৃজিত-নুসরাতদের সঙ্গে দেবী দর্শন করছেন মিথিলা।

তবে সৃজিত-নুসরাতরা অঞ্জলি দিলেও সেখানে অংশ নেননি মিথিলা। অঞ্জলি শেষে সৃজিতরা আরতি দেন। সেসময় মিথিলাকে দেখা যায় নুসরাতের হাত ধরে আরতি দিতে। তবে দুর্গা দেবীকে প্রণাম করতে দেখা যায়নি।

এসময় সবাই করোনা পরিস্থিতি মাথায় রেখে সচেতন থাকতে ভুলেননি। পরিচালক সৃজিত মুখোপাধ্যায় খয়েরি রঙের পাঞ্জাবি, কালো মাস্ক এবং স্ত্রী মিথিলাকে দেখা গেছে গাড় এবং সাদা পাড়ের শাড়ি পরা অবস্থায়। তারও মুখে ছিল সাদা এবং কালো রঙের মাস্ক।

দক্ষিণ কলকাতার অন্যতম জনপ্রিয় এ সুরুচি সংঘের পূজার আয়োজন করেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মন্ত্রী অরূপ বিশ্বাস। মূলত টালিগঞ্জের শিল্পীরা এই মণ্ডপেই পূজা উপভোগ করে থাকেন।

 

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360