করোনা ভ্যাকসিন নিয়ে যা বললেন গেব্রেইয়েসুস - Shera TV করোনা ভ্যাকসিন নিয়ে যা বললেন গেব্রেইয়েসুস - Shera TV

করোনা ভ্যাকসিন নিয়ে যা বললেন গেব্রেইয়েসুস

অনলাইন ডেস্ক:

ভ্যাকসিন নিয়ে জাতীয়তাবাদী মনোভাব পোষণ করলে মহামারী শেষ হবে না। বরং আরও দীর্ঘস্থায়ী হবে। করোনাভাইরাসে ভ্যাকসিন নিয়ে বিশ্ববাসীকে এভাবেই সতর্ক করলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রধান বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান ড. টেড্রস অ্যাডহানম গেব্রেইয়েসুস।

ভ্যাকসিন বিতরণ নিয়ে সহজ পন্থার পরামর্শ দিলেন তিনি। তার মতে, এটা খুবই স্বাভাবিক যে, ভ্যাকসিন আবিষ্কৃত হলে প্রত্যেক দেশের নেতা চাইবেন নিজের দেশের মানুষদের সবার আগে ভ্যাকসিন বিতরণ করতে।
এসময় তিনি জানান, কিন্তু মহামারীর হাত থেকে বাঁচার জন্য সঠিক রাস্তা এটা নয়। কিছু দেশের সব নাগরিকের মধ্যে না বিলিয়ে সব দেশের কিছু মানুষের মধ্যে বিতরণ করা উচিত। সকলে মিলে একসঙ্গে হাতে হাত ধরে না কাজ করলে এই মহামারীকে শেষ করা যাবে না।

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360