টেক্সাসে বন্ধুক হামলা;নিহত ২ - Shera TV টেক্সাসে বন্ধুক হামলা;নিহত ২ - Shera TV

টেক্সাসে বন্ধুক হামলা;নিহত ২

যুক্তরাষ্ট্রের টেক্সাস শহরে শিক্ষার্থীদের পার্টিতে বন্দুকধারীর গুলিতে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৬  জন আহত হয়েছেন। স্থানীয় সময় রোববার( ২৭ অক্টোবর)  ডালাসের বাইরে গ্রিনভাইলে এ গুলিবর্ষণের ঘটনা ঘটে। হামলার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।
যুক্তরাষ্ট্রের স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানায়,  টেক্সাস এ অ্যান্ড এম কমার্স ইউনিভার্সটির শিক্ষার্থীদের হোমকামিং পার্টিতে গুলি চালানো হয়।  ধারণা করা হচ্ছে একটি পয়েন্ট ২২৭ ক্যালিবার রাইফেল হামলায় ব্যবহার করা হয়েছে। হামলার কারণ সম্পর্কে জানা যায়নি। 
 
এদিকে ওই বিশ্ববিদ্যালয়ের পুলিশ জানিয়েছে, সেখানে গুলিবর্ষণের ঘটনা ঘটেনি। । অন্যদিকে গোলাগুলির খবর পেয়ে পুলিশ যখন ঘটনাস্থলে পৌঁছায় তখন সেখানে প্রায় ৭৫০ জন উপস্থিত ছিল বলে জানা গেছে। দেশটির গোয়েন্দা সংস্থা এফবিআই, টেক্সাস রেঞ্জার্স ও বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পুলিশ বিভাগ ঘটনাটি তদন্ত করছে। টেক্সাসের মত শহরে হঠাৎ এমন হামলায় পুরো শহরে থমথমে পরিবেশ বিরাজ করছে।

Developed BY: Shera Digital 360