খরচ কমাতে ৩০ হাজার কর্মী ছাটাই করবে মার্কিন মাল্টিন্যাশনাল কর্পোরেশন বোয়িং - Shera TV খরচ কমাতে ৩০ হাজার কর্মী ছাটাই করবে মার্কিন মাল্টিন্যাশনাল কর্পোরেশন বোয়িং - Shera TV

খরচ কমাতে ৩০ হাজার কর্মী ছাটাই করবে মার্কিন মাল্টিন্যাশনাল কর্পোরেশন বোয়িং

সেরা নিউজ ডেস্ক:
৩০ হাজার কর্মী ছাটাইয়ের কথা জানিয়েছে মার্কিন মাল্টিন্যাশনাল কর্পোরেশন বোয়িং। বছরের শেষ অংশেও বড় ধরণের ক্ষতির স্বীকার হয়েছে বলে জানিয়েছে কোম্পানিটি। ফলে ব্যয় কমাতে বাধ্য হচ্ছে তারা। দ্য গার্ডিয়ান জানিয়েছে, করোনা ভাইরাস মহামারীর কারণে বিমান চলাচল কমে যাওয়ায় কোম্পানির সবথেকে বড় আয়ের মাধ্যম কমে এসেছে। বর্তমানে কোম্পানিটির অধীনে কাজ করেন ১ লাখ ৬০ হাজার কর্মী। এটিকে ২০২১ সালের শেষ নাগাদ কমিয়ে ১ লাখ ৩০ হাজারে নামিয়ে আনা হবে।

এর আগে গত এপ্রিল মাসে ১৬ হাজার কর্মীকে ছাটাই করে বোয়িং। সেসময় করোনা ভাইরাসের প্রথম ঢেউ আঘাত হানে পশ্চিমা দেশগুলোতে। এর ধাক্কায় লকডাউন ঘোষণা করতে বাধ্য হয় দেশগুলো।

এর প্রভাব পরে বড় বড় কোম্পানিগুলোতেও। জুলাই মাস নাগাদ বোয়িং ১৯ হাজার কর্মীকে ছাটাই করেছে। এর সঙ্গে যুক্ত হতে যাচ্ছে আরো ৩০ হাজার।

 

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360