এন মজুমদারকে হিসপানিক ও আফ্রিকান আমেরিকান কমিউিনিটির নের্তৃবৃন্দের সমর্থন - Shera TV এন মজুমদারকে হিসপানিক ও আফ্রিকান আমেরিকান কমিউিনিটির নের্তৃবৃন্দের সমর্থন - Shera TV

এন মজুমদারকে হিসপানিক ও আফ্রিকান আমেরিকান কমিউিনিটির নের্তৃবৃন্দের সমর্থন

ডেস্ক রিপোর্ট:
মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটি কাউন্সিল নির্বাচনী লড়াইয়ে নেমেছেন বাংলাদেশি আমেরিকান প্রার্থী মোহাম্মদ এন মজুমদার। সম্প্রতি তিনি তার প্রার্থীতা ঘোষনা করলে তার নির্বাচনী সমর্থকরা ফান্ড রেইজিং এর কাজ শুরু করে। তার রেশ না কাটতেই  গত ৩১ অক্টোবর শনিবার বিকেলে এক সভায় হিসপানিক এবং আফ্রিকান আমেরিকান কমিউিনিটির নের্তৃবৃন্দ সমর্থন জানায় এনমজুমদারকে।

অনুষ্ঠিত সভায় আগত অতিথীরা তাদের বক্তব্যে কমিউনিটির অধিকার রক্ষা সহ বিভিন্ন দাবি আদায়ে আসন্ন সিটি কাউন্সিল নির্বাচনে মোহাম্মদ এন মজুমদারকে জয়যুক্ত করার আহ্বান জানান।  হিসপানিক লিডার ইনগ্রিড অরটেগারের পরিচালনায় এবং কারমেন মোরালেসের সভাপতিত্বে ব্রঙ্কসের হোয়াইট প্লেইনস রোডের ট্রাফিক ড্রাইভিং স্কুল হলে অনুষ্ঠিত এ সভায় সিটি কাউন্সিলের নির্বাচনে সম্ভাব্য প্রার্থী মোহাম্মদ এন মজুমদার ছাড়াও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আফ্রিকান আমেরিকান কমিউনিটি এক্টিভিস্ট জুলি আহানা, বেভারলি মরগান প্রমুখ।

উল্লেখ্য প্রায় তিন দশক ধরে কমিউনিটির জন্য কাজ করে যাচ্ছেন এন মজুমদার। এর আগে নিউইয়র্ক ‘ডিস্ট্রিক্ট লিডার’ পদে নির্বাচনে অংশ নেন তিনি।

Developed BY: Shera Digital 360